Poem

অস্থিরতা

আবুল হাসান

একটু খানিক তন্দ্রাতে সে
একটু খানিক জেগে,
বুকের কাছে হাতটি ছিলো

হঠাৎ সে উদ্বেগে
বোললো তোকে বোললো যে নেই
নেই!

একটু খানিক ক্রন্দনে আর
একটি খানিক মনে
তন্দ্রাতে সে বিভোর ছিলো।

হঠাৎ সে উদ্বেগে
বোললো তোকে বোললো যে নেই,
নেই!

Author Bio

আবুল হাসান, জন্ম- ৪ আগস্ট ১৯৪৭ বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি ষাটের দশকের সঙ্গে চিহ্নিত। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। তার প্রকৃত নাম আবুল হোসেন মিয়া আর সাহিত্যিক নাম আবুল হাসান।

More

This post views is 132

Post Topics

Total Posts

159 Published Posts