Poem

যে ছেলেটি আমার মনের মতো নয়
সে যদি আমার বুকে মাথা রাখে, বুক খসে যাবে ?
ভেবেছি অনেক বার, তবু, সে যখন কাছে আসে,
পাগলের মতো শুধু ছুঁতে চায় মুহূর্তের প্রেমে,
আমারও কেমন লাগে।
আমি জানি। এইসব কষ্ট জানি। ছোঁওয়া জানি।
ছুঁতে চেয়ে থেঁৎলে যাওয়া জানি।
যখন ঈষৎ দূরে বসে থাকে আমার মনের মতো ছেলে,
আমি তো এমনই করি,
মাথা খুঁড়ি পাথরে, শরীরে!
সে কবে আদর করবে, শুরু হবে মানুষ জন্মের
ততদিন—প্রেম নয়, আমি কোনও করুণার দেবী…

Author Bio

মন্দাক্রান্তা সেন (জন্ম ১৫ই সেপ্টেম্বর ১৯৭২ সালে কলকাতা, পশ্চিমবঙ্গ) একজন ভারতীয় কবি। ১৯৯১ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশুনা শুরু করেন কিন্তু স্নাতক হবার আগেই সাহিত্যের প্রতি আরও

More

This post views is 176

Post Topics

Total Posts

2 Published Posts