Poem

নিজের প্রাসাদ ছেড়ে কেন যে কুটিরে যেতে চাও
তা কি তুমি জানো?
সে কি শুধু অভিজ্ঞতা হবে ব’লে! দারিদ্রাবিলাস!
না কি একদিন এই প্রাসাদ বাগিচা ছেড়ে নিশ্চিত দাঁড়াবে
গঙ্গাতীরে, এলোমেলো হাওয়ার ভিতরে।

দাঁড়াবে- কথার কথা, শুয়ে থাকতে হবে
বন্ধু ও শত্রুকে ছেড়ে শুয়ে থাকতে হবে
একা একা, কোনরূপ আসক্তিব্যতীত
হিরন্ময় আলো আসবে তোমাকে জানাতে
অভ্যর্থনা।
নিজেও জানো না
নিজের প্রাসাদ ছেড়ে কেন যে কুটিরে যেতে চাও!

যাওয়া ভালো, যেতে পারা ভালো!

Author Bio

শক্তি চট্টোপাধ্যায় (জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৩ - মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত।

More

This post views is 129

Post Topics

Total Posts

111 Published Posts