Poem

মিছা কেন কুল নিয়া কর আঁটা-আঁটি।
এ যে কুল কুল নয় সার মাত্র আঁটি॥
কুলের গৌরব কর কোন্‌ অভিমানে।
মূলের হইলে দোষ কেবা তারে মানে॥
ঘটকের মুখে সুধু কুলীনের চোপা।
রস নাই যশ কিসে কুল হ’ল টোপা॥
আদর হইত তবে ভাঙ্গিলে অরুচি।
পোকাধরা সোঁকা ভার দেখে যায় রুচি॥
অতএব বৃথা এই এই কুলের আচার।
ইথে নাহি রক্ষা পায় কুলের আচার॥
কুলের সম্ভ্রম বল করিব কেমনে।
শতেক বিধবা হয় একের মরণে॥
বগলেতে বৃষকাষ্ঠ শক্তিহীন যেই।
কোলের কুমারী লয়ে বিয়ে করে সেই॥
দুধে দাঁত ভাঙ্গে নাই শিশু নাম যার।
পিতামহী সম নারী দারা হয় তার॥
নর নারী তুল্য বিনা কিসে মন তোষে।
ব্যভিচায় হয় শুদ্ধ এই সব দোষে॥
কুলকল্পে নয় রূপ সুলক্ষণ যাহা।
অবশ্য প্রামাণ্য করি শিরোধার্য্য তাহা॥
নচেৎ যে কুল তাহা দোষের কারণ।
পাপের গৌরব কেন করিব ধারণ।
হে বিভু করুণাময় বিনয় আমার।
এ দেশের কুলধর্ম্ম করহ সংহার॥

Author Bio

ঈশ্বরচন্দ্র ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের

More

This post views is 82

Post Topics

Total Posts

10 Published Posts