Poem

ইচ্ছে হলে চলেই যাবি জানি
তবু মিথ্যে নাহয় হাত বাড়িয়ে দিস
তোর কাছে যে ইচ্ছে গুলো রাখা
আর একটিবার ছুঁয়ে দেখতে দিস

একটু না হয় ভিজতে দিলি তুই
অবাধ্য সেই নোনতা জলের ছাঁটে
ভালবাসা যেমনি করে রোজ
প্রেমিক ছেলের আঙুল ছুঁয়ে হাঁটে

হারিয়ে যাবো এমন বোকা নই
তুই বলবি, এটাই আমার দোষ
অন্য হাতের টান পড়লে সুতোয়
তুইও জানি মন্দ প্রেমিক নোস।

Author Bio

More

This post views is 124

Post Topics

Total Posts

22 Published Posts