A Bengali poem Time (সময়)

সময় 

নিয়েছে কেরে সবই আমার ।
বাকি রয়ে যায়নি কিছু আর ।
তুমি স্রোতের মতো বয়ে যাও নিরবে ।
ধরা যায় না কিছু চলে যাও অনেক গভীরে ।

শৈশবের সেই সময়গুলো কোথায় হারালো আজ ।চোখের পলকে যৌবন ফুরায় আসে বার্ধিক্যের সাজ ।
মিনিটের কাটায় বাদা জন্ম মৃত্যুর খেলা ।
মুহূর্তেই বদলে দে জীবনের পুরো মেলা ।

হে সময় তোমায় ছাড়া বাকি কি করে বলো ।
তোমার বুকেই তো সব গল্প জমা হলো ।
ভাঙ্গা স্বপ্নহারা বাজি সব ভুলে ফেলো ।
সময়ের সাথে চলে নিজের গল্প বলো ।

আজ যা আছে অপছন্দ কাল হবে হাহাকার ।সময়ের কাছে হেরে যাই আমরা বারবার ।
হারালে একবার পাবে না আর ।
সময়ের কাছে নত হয় অহংকার ।

ফারহীন সুলতানা
দ্বাদশ শ্রেণীর ছাত্রী
আল ইসলাহ ন্যাশনাল একাডেমী

time

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *