Poem

তরঙ্গিত প্রলোভন

আল মাহমুদ

পীরের মাজারে বসে কোনো রাতে বাউলের দল
যেমন হঠাৎ ধরে হু হু শব্দে প্রেমের জিকির
আমার কবিতা সেই মত্তদের রাতের গজল
তোমার শ্রবণে দিক কলজে ছেঁড়া কথার তিমির।

অস্তিক সম্মান যদি পায় কোনো শূন্যের পূজারী
সাকার রূপের ভক্ত কেন তবে ঘৃণার্হ বলো না?
আমার সম্মুখে তুমি বিদ্যাধরী দ্রাবড়ি কুমারী
মুক্ত করে দাও গাঢ় মহাকৃষ্ণ কান্তির ছলনা।
নদীর গভীর থেকে কতদিন বাতি জ্বেলে ধরে
গণ্ডের দালাল ভেবে ডেকেছিল ভরার কুটিলা
তরঙ্গিত প্রলোভন ক্রমাগত বুকে এসে পড়ে
টান করে ধরে আছি দীপ্ত ধনুকের ছিলা।

কে বিদ্রোহী আলো জ্বালো এতদূর দীর্ণ জনপদে?
আমাকে দেখাও মুখ অন্ধকার রাত্রির বিপদে।

Author Bio

মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক,

More

This post views is 292

Post Topics

Total Posts

80 Published Posts