Poem

বাঁকা হাসি হাসলে তো হাসাই যায়,
যাকে ইচ্ছে তাকে
তুচ্ছ তাচ্ছিল্য করলে তো করাই যায়,
কিন্তু আমি তেমন কিছু করতে চাই না।
বরং হাসলে আমি ঠোঁট থেকে সহজ
রোদ্দুর ঝরিয়ে হাসব প্রতিবার,
‘দূর ছাই’ বলে কারুকেই
কখনো দূরে সরিয়ে দেব না।
মরা ঘোড়াকে ঠ্যাঙানো কঠিন কিছু নয়-
ইচ্ছে করলেই তার উদর খুঁচিয়ে খুঁচিয়ে
নাড়িভুঁড়ি বের করে টাঙিয়ে দিতে পারি
আমার দরজায়।
কিন্তু আমি তেমন কিছু করতে চাই না।
বরং একটা তরুণ কেশর-দোলানো
বুনো ঘোড়াকে বাগ মানিয়ে
তার পিঠে সওয়ার হবো হমৎকার।

ইচ্ছে করলেই নিজের ঘর
অন্ধকার করে রাখা যায়,
ইচ্ছে করলেই বাগানটিকে
দুমড়ে-মুচড়ে তছনছ করা যায়।
কিন্তু আমি তেমন কিছু করতে চাই না।
বরং ঘরে বাতি জ্বেলে রাখব আর
খুরপি নাচিয়ে বাগানের মাটি
নিড়াব, ফুলের চারাগুলোকে
বেড়ে উঠতে দেব তন্বীর মতো।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 142

Post Topics

Total Posts

2547 Published Posts