Poem

অভিযুক্ত আমি

শামসুর রাহমান

আমার নিজের কাছে কী নগ্ন জবাবদিহি করি
প্রায়শই, যেন আমি কনফেশনপ্রবণ খুব
এবং নিজেই ধর্মযাজক, যেজন অন্তরালে
পাপী-তাপী সকলের গোপন বক্তব্য শুনে ফের
প্রার্থনায় নতজানু। কখনো কখনো মনে হয়,
হত্যাপরায়ণ আমি। কাকে হত্যা করে আশেপাশে
চোখ রেখে ঘুরি একা একা? আমার তো অস্ত্র নেই,
তবু কেন মধ্যরাতে ক্রূর অন্ধকারে শূন্যতায়
বঙ্কিম চাঁদের মতো ছোরা দুলে ওঠে দৃষ্টিপথে
বারংবার? কেন নিদ্রাহীন প’ড়ে থাকি বিছানায়?
কখনোবা আতঙ্কিত পালিয়ে বেড়াই, এমনকি
কুকুর দেখেও ভয়ে লুকাই আড়ালে। আমি কার
হত্যাকারী? দেখেছি কি তাকে কোনো দিন? বলা দায়,
তবু নিজেকেই অভিযুক্ত করে যাই বারবার।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 142

Post Topics

Total Posts

2547 Published Posts