Poem

আজব দেশের ধন্য রাজা
দেশজোড়া তাঁর নাম।
বসলে বলেন ‘হাঁট রে তোরা’,
চললে বলেন, ‘থাম।
রাজ্যে ছিল সান্ত্রি-সিপাই
মন্ত্রী কয়েক জোড়া।
হাতিশালে হাতি ছিল
ঘোড়াশালে ঘোড়া।
গাছের ডালে শুক-সারিদের
গল্প ছিল কত,
গল্পে তাদের রাজার কথা
ফুটত খইয়ের মতো।
চাষির মাঠে ধান ফলে না,
ফসল গেল কই?
রাজা বলে খাওগে সবাই
রাঙাধানের খই।
রাঙাধানের খই পাব কই,
বলল দেশের প্রজা,
খই ফুরুল, দই ফুরুল,
নেইকো পিঠের মজা।
‘আর কটা দিন সবুর করো’
রাজা বলেন হেসে,
‘ফলবে মেওয়া, সোনা-দানায়
রাজ্যি যাবে ভেসে।
এই-না বলে স্বপ্নে রাজা
দেখেন সোনার ঘোড়া।
প্রজা দেখে রাজার মুকুট
কাগজ দিয়ে গড়া!

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 310

Post Topics

Total Posts

2547 Published Posts