Poem

গদ্য সনেট: ২

শামসুর রাহমান

বাড়িতে ঢুকলেই তুমি দেখবে সব আছে ঠিকঠাক,
সিঁড়ি, কুত্রিম ঝরনাধারায়
কেলিপরায়ণ মাছ, সোফাসেট, শয়নকক্ষ, স্নানঘর এবং
গাড়িবারান্দা, সর্বোপরি রবীন্দ্র রচনাবলী।
তোমার দু’টি চোখ যাকে খুঁজে বেড়াবে অনুপস্থিতির
আলো-আঁধারিতে, যার হৃদয়-নিঙড়ানো
কবিতার কোনো কোনো চরণ অকস্মাৎ ভ্রমর হয়ে
গুঞ্জরণ তুলবে মনে, তাকে দেখবে না কোথাও।

টেলিফোন উঠলে বেজে লোকটা পড়ি মরি
তুলবে রিসিভার, ভুল নম্বরের ধাক্কা খেয়ে সে কিছুক্ষণ
থাকবে বসে, চেয়ারে একলা ঘরে, উল্টোপাল্টে দেখবে কিছু কবিতার বই।
টেলিফোনে লোকটার কণ্ঠস্বর শুনেও তুমি
বুঝতে পারবে না সে কেমন ছিল, এলে বস্তুত হবে
মাটির নিচে থেকে তোলা ভাঙাচোরা মূর্তির মুখোমুখি।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 124

Post Topics

Total Posts

2547 Published Posts