Poem

অশ্রুকণাগুলো

শামসুর রাহমান

হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল; বসেছিলে
ভোরছোঁয়া, ঘোরলাগা সোফায় নিভৃতে। সামান্যই
কথা হলো, চক্ষুমিলনের
সুঘ্রাণ ছড়ানো সারা ঘরে;
তোমার পায়ের কাছে নম্র খেলা করে
শীতের হলুদ আভা, তখন আমার
ভারি ইচ্ছে হলো শুয়ে পড়ি
সেখানে কার্পেটে। অকস্মাৎ কী যে হলো-
তোমার দু’চোখ থেকে বইল জলধারা;
অশ্রুকণাগুলো শব্দহীনতায় বলে, ‘তোমাকেই ভালোবাসি।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 155

Post Topics

Total Posts

2547 Published Posts