Poem

শূন্য থেকে কিছু কাব্যপঙ্‌ক্তি টেনে আনার সুবাদে
কয়েকটি ছোট পুরস্কার পেয়েছি আমিও
কখনও কখনও
স্বদেশে বিদেশে আর মালায় ভূষিত
হয়েছি প্রচুর আর জুটেছে গুণীর
সতর্ক প্রশংসাবাণী কিছু। ধন্য বোধ
করেছি নিজেকে খুব, অকুণ্ঠ স্বীকার করি। নিন্দার কাদাও
প্রচুর নিক্ষেপ করে কেউ কেউ সবেগে আমার বুকে পিঠে
সুখ্যাতির জ্যোৎস্নারাত এবং কুৎসার অমাবস্যা
করেছি যাপন যথারীতি।
এতকাল পর মনে হয়, যখন আমাকে দেখে
বুড়ো আর শিশুদের মুখে আনন্দের ঝরনা ঝরে,
তখন আমার কাছে পৃথিবীতে এর চেয়ে বড়
আর কোনও পুরস্কার নেই।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 129

Post Topics

Total Posts

2547 Published Posts