Poem

দু’টি ছবি

শামসুর রাহমান

একজন খ্যাতিমান চিত্রকর, ষাটোর্ধ এবং
হৃতস্বাস্থ্য, বহুদিন ধরে
ক্যানভাসে আঁকছেন একটি পোট্রেট
সযত্নে, অথচ কিছুতেই
নিজেরই পছন্দসই হচ্ছে না। সর্বদা ছবি তাকে
ভাবায়, দেয় না স্বস্তি এতটুকু।

ইচ্ছা ছিল আঁকবেন একটি সুকান্ত মুখচ্ছবি
কল্পনার জ্যোতি দিয়ে। তুলি আর রঙ ক্ষণে ক্ষণে
ক্যানভাসে সুন্দর নিপুণ অনূদিত হয়,
আবার অবাক কাণ্ড পর মুহূর্তেই সেই মুখ
নিষ্ঠুর, বীভৎস হতে থাকে। এ কেমন পুরুষের অবয়ব
রঙের আড়াল থেকে ফুটে ওঠে? চিত্রকর তার
অসমাপ্ত ছবি রেখে বাইরে বাগানে চলে যান কিছুক্ষণ
বিশ্রামের টানে, মনে তার দুশ্চিন্তার আঁকি-বুঁকি।
ক্যানভাসে ভয়ঙ্কর এক মুখচ্ছবি
যেন বা জীবন্ত খুব, ভাঁজে ভাঁজে নির্দয়তা মাখা।
কী খেয়াল হ’ল বালকের, তুলি আর রং নিয়ে
আরেক খেলায় মেতে ওঠে। চিত্রকরের ছবির
পাশেই আনাড়ি ঢঙে একজন শিশুর কোমল ছবি আঁকে
খেলাচ্ছলে এবং ছবির শিশু হয় দেবশিশু।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 120

Post Topics

Total Posts

2547 Published Posts