Poem

আত্মশুদ্ধি

শামসুর রাহমান

বহু ঝড়ঝাপ্টা তাকে জখম করার
পরেই সে অকস্মাৎ পেয়ে গেল গোধূলিবেলায়
গহন সৌন্দর্যে উদ্‌ভাসিত
শান্তি নীড়ঃ প্রত্যাশিত ছিল না বলেই
আনন্দধারায় স্নাত সে কুড়ায় নক্ষত্রের কণা
ধুলো থেকে প্রত্যহ চলার পথে আর
একটি নিজস্ব স্বর্গ গড়ে নেয় গৈরিক মাটিতে
গানে গানে। জগৎ-সংসার তার সহজে আপন হয়ে ওঠে।

কিছুকাল পর প্রতারক এক রাতে
ঘোর অমাবস্যা তাকে ঘিরে ধরে অপদেবতার
চাদরের মতো, মতিচ্ছন্নতায় হঠাৎ সে স্বেচ্ছায় পোড়ায়
নিজের প্রফুল্ল শান্তিনীড় আর ক্রূর লকলকে
আগুনে নিজেও পুড়ে ছাই হয়ে যায়।

অনন্তর নিভে যাওয়া অঙ্গার এবং ভস্ম থেকে
প্রকৃত হীরক দীপ্ত চোখ মেলে চায়।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 220

Post Topics

Total Posts

2547 Published Posts