Poem

বাস্তব ভেলকিবাজি দেখাচ্ছে বলেই স্বপ্নময়
একান্ত প্রহর খঁজি। তুমি তো ওঠো না ভেসে দিনের মুকুরে,
আমার চোখের আলো-লাগা পথে-কী যে বিপর্যয়
জীবনে এসেছে নেমে-তোমার তো দেখা নেই। কীট কুরে কুরে
খাচ্ছে হৃদয়ের গুল্মলতাগুলো। সারারাত তোমাকে স্বপ্নের আঙিনায়
ব্যাকুল চেয়েছি পেতে; তুমি যাবে হেঁটে যেন তরুণী মহিমা
অবিকল; কানায় কানায়
উঠবে ভরে জ্যোৎস্নায় ঘুমের পঞ্চবটী। স্বপ্নে সুযোগের সীমা
যতই বিস্তৃত হোক, তোমারই যে নেই দেখা-
দুচোখে শিশির নিয়ে মূক নীলাভায় ঘুরি একা।
অথচ সকালবেলা খুব নিরালায়
নিদ্রার ছিন্ন পাড়ে সদ্য
কী আশ্চর্য, উঠলো ভেসে চকিতে তোমার মুখ, যেন জলপদ্ম,
হস্তলগ্ন চায়ের জাগর পেয়ালায়।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 121

Post Topics

Total Posts

2547 Published Posts