Poem

ঘর ছেড়ে কদাচিৎ বাইরে বেরোন ভদ্রলোক,
কী ক’রে যে সর্বক্ষণ একই ঘরে নীরবে থাকেন
শুয়ে-ব’সে; মাঝে মাঝে চলে পায়চারি
কয়েক মিনিট আর তাকান বাইরে,
জানালার কাছে গিয়ে চোখে
পড়ে তার-যাচ্ছে হেঁটে একটি কি দু’টি
লোক, কার কোথায় যে ঠিকানা, কে জানে! দূর থেকে
ভদ্রলোক কাছে টেনে নিতে চান যেন নিসর্গকে।

বহুদিন পর অকস্মাৎ
গহন সন্ধ্যায় এক সেই ভদ্রলোক তার রক্তের ভিতর
করেন চাঞ্চল্য অনুভব;
অজানা অপ্রতিরোধ্য টানে বেরিয়ে পড়েন তিনি
ঘর ছেড়ে, হেঁটে যান তারাদের চাঁদোয়ার নিচে
গন্তব্যবিহীন, ফেরেননি ঘরে কোনওদিন আর।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 122

Post Topics

Total Posts

2547 Published Posts