Poem

স্বপ্নজীবী

শামসুর রাহমান

নিদ্রার জরায় ছিঁড়ে বেরোয় স্বপ্ন
কানকো উন্টিয়ে মাছ পরখ করার মতো
স্বপ্নের বিশ্লেষণে মনোযোগী হই
অস্পষ্টস্মৃত ভগ্মংগুলো পিছলে যায় মাছেরই ধরনে
তারা- ঝোপের ভেতর থেকে লাফিয়ে পড়ে বেড়াল
রাত্রি আর বেড়ালের এমন ফষ্টিনষ্টি কখনো দেখিনি
অবশ্য স্বপ্নজীবী
জাগরণের পরেও মাথা ফাঁকা দেখলে
সিঁধেল চোর স্বপ্ন আবার ঢুকে পড়ে হঠাৎ
চোখের পশ্চাদ্দেশে হাত বুলোয় নাক ঘষে
তখন বিশ্ব এবং আমার পরিচয়ের উপর
যবনিকা পতন
বালিশ চুমো খায় মাথাকে
মাথা হাওয়াকে আর হাওয়া আমার চুল
চোখ কান নাক পাঁজর নখ
বুকের রোমরাজি আর নিদ্রাতুর শিশ্নকে
শিশ্ন স্বপ্নের ছ্যাঁদায় সুড়সুড়ি দেয়
এবং স্বপ্ন এখন রজস্বলা

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 104

Post Topics

Total Posts

2547 Published Posts