Poem

বসন্ত নিদাঘ বর্ষা শরৎ নীহার।
কাল ক্রমে ক্রমে সব করে অধিকার॥
ছয় কালে ছয় ঋতু ছয় রূপ ভাব।
ছয় কালে ছয় ভাবে শোভিত স্বভাব॥
থাকে না অন্যের বোধ একের সময়।
এইরূপে কত কাল গত করি ছয়॥
এই শীত ক্ষণ পরে গ্রীষ্ম যদি হয়।
শীতের স্বভাব তায় অনুভূত নয়॥
ছয় ঋতু অধিকারে ছয়রূপ যোগ।
নব নব পরাক্রমে নব নব ভোগ॥
কখন কম্পিত কায় শীত-সমীরণে।
লাগসা অধিক হয় রবির কিরণে॥
কখন তপন-তাপ সহ্য নাহি হয়।
সুশীতল স্নিগ্ধ-রসে ইচ্ছা অতিশয়॥
কখন বা ভাসে সৃষ্টি বৃষ্টির ধারায়।
মেঘনাদ অন্ধকার দৃষ্টিহীন তায়॥
জীবের ভোগের হেতু ঋতুর সৃজন।
পৃথকে পৃথক্‌ তাঁর প্রভা প্রকটন॥
প্রতিক্ষণ পায় মন নব পৰিচয়।
পুরাতন নয় যেন পুরাতন নয়॥
হয়েছে নূতন সৃষ্টি এই দৃষ্টি হয়।
পুরাতন নয় যেন পুরাতন নয়॥

Author Bio

ঈশ্বরচন্দ্র ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের

More

This post views is 379

Post Topics

Total Posts

10 Published Posts