Poem

‘এক চিমটি লবণ এক মুঠ গুড় আর আধা সের পানি’
আমি জানি,
তারপর ঘুঁটা!
(অ মানিক তর বদনার তলে তো ফুটা…!)

ইনক্লুসিভের খিচুড়ি আমি পাকাই।
বিরানিতে রসগোল্লা মাখাই!

দুধের গামলায় আমি এক ফোঁটা চোনা
লাভ হবে না কইরা ‘সমালোচোনা’!

আমি আসিয়াছি তব ভগবান বুকে এঁকে দিতে ক্ষত চিহ্ন,
বাঙ্গাল মুলুকে ধর্ম আর সংস্কৃতিকে থাকিতে দিব না ভিন্ন।

(অটোয়া ১০ এপ্রিল ২০২৫)

Author Bio

লুৎফর রহমান রিটন, একজন বাংলাদেশী ছড়াকার, যিনি সত্তরের দশকে আত্মপ্রকাশ করেন। তার শিশুতোষ ছড়া ও কবিতা বিংশ শতকের শেষভাগে জনপ্রিয়তা লাভ করেছেন। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ

More

This post views is 66

Post Topics

Total Posts

2 Published Posts