Poem

কোনোদিন গেছ কি হারিয়ে,
হাট-বাট নগর ছাড়িয়ে
দিশাহারা মাঠে,
একটি শিমূলগাছ নিয়ে
আকাশের বেলা যেথা কাটে?

সেখানে অনেক পথ খুঁজে
পৃথিবী শুয়েছে চোখ বুজে
এলিয়ে হৃদয়।

শিয়রে শিমূল শুধু একা
চুপ করে রয়।

পথ খুঁজে যারা হয়রান
কোনোদিন সেই ময়দান
তারা পেয়ে যায়।
হঠাৎ অবাক হয়ে
আশেপাশে ওপরে তাকায়।

কোনো পথ যেখানেতে নেই
সেখানেই মেলে এক খেই
আরেক আশার
সব পথ পারাবার পর
বুঝি খোঁজ মেলে আপনার।

একদিন যেও না হারিয়ে
চেনা মুখ শহর ছাড়িয়ে
অজানা প্রান্তরে
একটি শিমূল আর আকাশ যেখানে
মুখোমুখি চায় পরস্পরে ।

Author Bio

প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্র ১৯০৪

More

This post views is 201

Post Topics

Total Posts

12 Published Posts