Poem

মানুষের মানে চাই

প্রেমেন্দ্র মিত্র

মানুষের মানে চাই—
. —-গোটা মানুষের মানে !
. রক্ত, মাংস, হাড়, মেদ, মজ্জা,
. ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কাম, হিংসা সমেত—
. গোটা মানুষের মানে চাই |
. মানুষ সব-কিছুর মানে খুঁজে হয়রান হ’ল—
এবার চাই মানুষের মানে— নইলে যে সৃষ্টির ব্যাখ্যা হয় না !
এই নিখিল-রচনার অর্থ মানুষের অর্থকে
. আশ্রয় করে’ আছে যে– !
. তাই, তোমারও মানে চাই আর আমার |
দূর নীহারিকায় নব নক্ষত্র যে জন্মলাভ করছে
. সেই অর্থের ভরসায় !
. সে অর্থ কি মাটিতে লুটিয়ে চলে ?
মানুষের মানে কি কাফ্রী-ক্রীতদাস ? —হারেমের খোজা ?
মানুষের মুখ চেয়ে যে পৃথিবীর এই অক্লান্ত আবর্ত্তন !
তার অর্থ কি হিংস্র নখরাঘাতে সৃষ্টি বিদারণ করে’ চলে
. রক্ত লোলুপতার অভিযানে ?
মানুষের মানে কি ল্যাংড়া তৈমুর ?—হূণ আত্তিলা ?
. মানুষের মানে কি শুধু বুদ্ধ ? – শুধু খৃষ্ট ?
. তবু কাফ্রী-ক্রীতদাসও ত মানুষ—
মানবীর গর্ভ হতেই তৈমুরের জন্ম, বুদ্ধ খৃষ্ট দেবতা ছিলেন না |
মানুষ কি তাঁর সৃষ্টির মাঝে বিধাতার নিজের জিজ্ঞাসা ?
তাই কি মহাকালের পাতায় তার অর্থ কেবলি লেখা আর
. মোছা চলছে ?

Author Bio

প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্র ১৯০৪

More

This post views is 529

Post Topics

Total Posts

12 Published Posts