Poem

পায়ের শব্দ শুনতে পাও

প্রেমেন্দ্র মিত্র

পায়ের শব্দ শুনতে পাও ?
. নিযুত নগ্ন পায়ের মহাসঙ্গীত |
. মলিন কোর্ত্তাপরা কারখানার কুলি আসছে আজ অসঙ্কোচে
. আর রাস্তার মূর্খ মজুর,
. জাহাজের খালাসী আর পথের মুটে—
. বিশ্ব-মানবের মিছিলে আজ মিল্ ল এসে
. এ কোন্ অপ্রত্যাশিত পূত বন্যা !
. পঙ্কিল বলে ঘৃণা কর্ বে আজ কে ?
. কলুষিত ব’লে কে নাসিকা কুঞ্চিত করবে ?
. তফাৎ যাও !
. জরাজর্জ্জর দেহে তাজা রক্তের স্রোত বইল ;
. বদ্ধজলে মৃত্যুর জীবাণু বংশ বিস্তার ক’রছিল,
. আজ প্রাণের বিপুল বেগে সাফ হ’য়ে গেল
. বনেদি জঞ্জাল, সনাতন ধাপ্পাবাজি ;
রাজ্ পথের ধূলি আজ তাদের নগ্ন সবল চরণ আলিঙ্গন করে
. ধন্য হ’ল |
. কলের কুলি আর মাঠের চাষা, রাস্তার মুটে
. আর কারখানার মজুর—
. পাল্কি চড়ে চড়ে কার পা পঙ্গু হয়ে গেছে,–
. আজ ওই নগ্ন সবল পায়ের সঙ্গে পা মিলিয়ে চল |
. মাথায় পা দিয়ে দিয়ে কার পা ভারী হ’ল
. পাপের ভারে—
. ওই পুণ্য পথের ধূলায় নামাও সে ভার |
. আজ পাঁওদল, চলে নবজাগ্রত ভয়মুক্ত মানবের দল,
. তার সাথে পাঁওদল, চলেছেন মানবের দেবতা |

. আজ যদি চোখে জল আসে
. সে কি দুর্ব্বলতা ?
. ওই কালিমাখা শ্রম-কঠোর ঘর্ম্মাক্ত দেহখানি
. আলিঙ্গনের লোভে
. বাহু যদি আপনা হ’তে প্রসারিত হয়
. সে কি লজ্জার কথা !
. দেবতা যে পাঁওদল চলেছেন ওই—
. নগ্ন পদ কুলিদের সাথে ভাই—
. তিনি যে আজ আহ্বান করেছেন ওই পথের ধূলায় –

Author Bio

প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। প্রেমেন্দ্র মিত্র ১৯০৪

More

This post views is 381

Post Topics

Total Posts

12 Published Posts