Poem

তোমাকেই লিখছি

রুদ্র গোস্বামী

পাহাড়ের কথা লিখছি
তোমার অভিমান মনে পড়ছে।
আকাশ লিখলে মনে পড়ছে
তোমার পাখি হওয়ার শখ।
আলোর কথা কি লিখি
সেখানেও ফুলের মতো হাসছ তুমি।
অন্ধকার?
সে তো মরে পড়ে আছে তোমার চুলে।
মেঘ ভাবতেই, লিখে ফেলছি
তোমার কাজল টানা চোখ।
আর নদী লিখব কি?
শুরুতেই জানতাম তুমি নদী ভালোবাসো।
কদিন থেকে একটা কবিতা লিখতে গিয়ে
বোকার মতো শুধু তোমাকেই লিখছি।
সীমানা, আমার কী অসুখ করেছে?

Author Bio

More

This post views is 175

Post Topics

Total Posts

22 Published Posts