Poem

একা রাস্তায়, দেখে হাসতেই

সাদাত হোসাইন

একা রাস্তায়, দেখে হাসতেই,
চোখে বলতে, ভালোবাসতেই,
আমি জানতাম, পথ চুপচাপ,
তবু কোলাহল, তুমি আসতেই।

একা সন্ধ্যা, জানে আলো নেই,
কেউ হাসছে, তবু ভালো নেই,
আমি জানতাম, তুমি স্বপ্ন,
তবু খুঁজতাম, আলো জ্বালালেই।

একা রাত্তির, বুক তড়পায়,
চোখ জ্বলছে, জমা-খরচায়,
আমি ভাবতাম, আমি মিথ্যে,
তুমি দাঁড়াবেই, এসে দরজায়!

একা রাস্তায়, একা হাসতেই,
আমি বলতাম, ভালোবাসতেই,
তুমি নেই, তবু ভাবতাম–
ঘরে ফিরব, তুমি আসতেই।

Author Bio

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য,

More

This post views is 879

Post Topics

Total Posts

47 Published Posts