Poem

মায়াবতী নদী

সাদাত হোসাইন

এই যে এমন করে ফিরিয়ে দাও,
আমি চলে গেলে কে লিখবে কবিতা?
যদি বিদ্রোহ করে বসে চোখ, কাজল না বসে আর চোখে?
যদি ম্লান হয় ঠোঁট, কবিতার শোকে!
যদি নীল শাড়ি রং ভুলে যায়, উড়ে যায় সুগন্ধি চুল,
যদি মন হয় বরফের নদী, মৃত্যুর বিষাদে ব্যাকুল।
আমি চলে গেলে জোছনায় কে হবে ভুল,
কে হবে ছায়ার মতো লীন, তোমাতে আকুল!
এই যে ফিরে যাই অবহেলা বুকে, ফিরে চাও?
ডেকে বলো, থাকো? তুমি ছাড়া কিছু নেই আর তো কোথাও!
কবিতার খাতা যদি ফাঁকা থাকে, ফাঁকা থাকে মন,
আমি ছাড়া তুমি, তোমার কাজল চোখ, বাঁচে কতক্ষণ?
এবার ফিরাও তবে, আমাকে হে নারী,
আমাতেই বেঁচে আছো তুমি, আমাতেই বাড়ি।

তবে আবার কবিতা হোক,
বুকে বুকে জাগুক আবার একজোড়া মায়াবতী নদী,
তোমার কাজল চোখ।

Author Bio

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য,

More

This post views is 383

Post Topics

Total Posts

47 Published Posts