Poem

মেঘলা বুকে কার অসুখে

সাদাত হোসাইন

মেঘলা বুকে, কার অসুখে,
কিছু ইচ্ছে, পিছু নিচ্ছে।
একলা ঘর, ভীষণ পর,
মেঘের মতো, ছুঁয়ে দিচ্ছে।
জমছে সূক্ষ্ম, কিছু দুঃখ,
কিছু কান্না, অশ্রু আর না।
লুকিয়ে একা, বৃষ্টি দেখা,
জানুক আজ, কিছুই তার না।
একলা কাক, ভিজেই যাক,
আবছা কাঁচের, জল অবাক।
কেউ কি দেখে, আঙুল লেখে,
আজ মেঘের মতোই, মন খারাপ!

Author Bio

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য,

More

This post views is 295

Post Topics

Total Posts

47 Published Posts