Poem

দন্ডিত মানুষ

শামসুর রাহমান

দন্ডিত মানুষ আমি, বসে আছি একা অন্ধকারে
গৃহকোণে মুখ ঢেকে। চৌদিকে কবন্ধদল নাচে
উন্মাতাল, কী আমার অপরাধ? কবিতার কাছে
মানুষ হয়েছি বলে সুন্দরের স্তবে বারে বারে
তন্ময় হয়েছি বলে আমি আজ বীভৎস ভাগাড়ে
কাটাবো প্রহর শুধু নরমুন্ডময় শীর্ণ গাছে
দৃষ্টি রেখে সর্বক্ষণ? প্রকৃতির আনাচে-কানাচে
ওড়ে শ্মশানের ছাই, বসে আছি দীপ্ত অহংকারে।

স্বেচ্ছায় নিয়েছি দন্ড, কাউকে দিই না তাই দোষ।
যে যা চাইবে আজ সবই দিতে পারি নির্দ্বিধায়
আমার উরুর মাংস তাল তাল কিংবা কর্ণমূল
এবং রাখতে পারি হাত তীব্র মোমের শিখায়।
সর্বদা উপেক্ষা করে ডাকিনীর প্রেতের আক্রোশ
শ্মশানেও কালেভদ্রে ঝরে যায় শেফালি, বকুল।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 156

Post Topics

Total Posts

2547 Published Posts