Poem

দূর থেকে দেখা যায় সকল ঋতুতে
শহরের নাক উঁচু প্রান্তিক পাড়ায়
একটি দোতালা বাড়ি রূপসীর মতো নিরিবিলি
দাঁড়ানো বছর তিন। সে বাড়ির বাশিন্দা খুবই ছিমছমা
একটি যুগল, নাম উহ্য থাক, বর বধূ বটে। প্রায়শই
বেড়ায় মোটরকারে এদিক সেদিক
কখনও পার্টিতে যায়, ঘরে ফেরে মধ্যরাতে, বেঘোর ঘুমায়
একই বিছানায়।

সে বাড়িতে নীরবতা জুড়ে রয় প্রায় সারাক্ষণ,
সেখানে শোনে না কেউ শিশুর রঙিন কলরব
কোনওদিন। শুধু দু’টি শাদা খরগোশ, ভোরবেলা
অথবা বিকেলে খেলা করে বাড়িটার
পেলব সবুজ লনে। খরগোশ যুগল রোদ্দুর
আর ছায়া মেখে নেয় অস্তিত্বের ভাঁজে।

কলহের রেশ কেউ কখনও পায়নি টের। পরিচারিকার
মুখ থেকে খসেনি ওদের বিবাদের
কথা ও কাহিনী কোনও। তবু কেন একদিন বধূটি মর্গের
টেবিলে নিঃসাড় পড়ে থাকে গাঢ় অন্ধকারে?
অথচ নিবাসে তার খরগোশ যুগল সানন্দ খেলা করে
রোদ্দুর চুম্বন করে বাড়ির সবুজ লনটিকে।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 160

Post Topics

Total Posts

2547 Published Posts