Poem

বারুদগন্ধী পথে ঘুরে ঘুরে অনেক প্রহর,
মাড়িয়ে প্রাচীন ঘাসের চাপড়া, পাথর কুড়িয়ে
যূথচারিতায় বানিয়েছিলাম ঈপ্সিত ঘর!

সেই ঘরটার প্রতিটি দেয়ালে উদ্দাম ঝড়
বসিয়েছে নখ; উদাত্ত ভিতে দিয়েছি গুঁড়িয়ে,
দিয়েছি মিশিয়ে আমার রুক্ষ বুকের পাঁজর।

সেই ঘরে রোজ রোদ এসে শোয়, লালিম নিথর।
কখনও জ্যোৎস্না কানামাছি খেলে; লুকিয়ে চুরিয়ে
কখনও-বা আসে স্বাধীন প্রাণীরা, কোমল-ইতর।

প্রতিহিংসায় কে দেয় পুড়িয়ে শ্রীমন্ত খড়?
তবু সত্বর রক্তের তাপ যাবে কি জুড়িয়ে?
দেখবো শুধুই ছেয়ে যাবে ঘরে পোকা ও মাকড়?

স্বপ্ন ছিলো তো থাকবো সেখানে বছর বছর।
কিন্তু কে যেন নিমেষে চক্র দিয়েছে ঘুরিয়ে,
সেই ঘরে আজ পায়ে পায়ে শুধু জড়ায় নিগড়।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 102

Post Topics

Total Posts

2547 Published Posts