Poem

মৃত্যু যদি গন্ধ হ’য়ে ভাসে,
আমার তবে কী-ই বা যায় আসে?
মৃত্যু তুমি আলুফা নেশা নাকি
কিংবা কোনো গোপন রঙা পাখি?
আমাকে বুঝি ঠুকরে খেতে চাও-
এইতো আমি, তোমার ঠোঁটে নাও।
মৃত্যু তুমি রাঙাও কেন চোখ?
একটি নদী হবেই গাঢ় শোক।
মৃত্যু তুমি পাথরে, নীল জলে,
তৃণাঙ্কুরে বন্ধ্যা মেঘদলে
বেড়াও ব’য়ে কত যে গোপনতা-
মৃত্যু তুমি রাখো না কোনো কথা।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 441

Post Topics

Total Posts

2547 Published Posts