Poem

অনঙ্গ বাউল

শামসুর রাহমান

একজন বাউলের গান আমাকে দু’টুকরো করে
বিকেলের গৈরিক আলোয়- এক টুকরো প’ড়ে থাকে
বাস্তবের ধূসর মাটিতে, এক খণ্ড আসমানি
হাটে খুঁজে ফেরে তন্ন তন্ন ক’রে হারানো মানিক।

নক্ষত্রের করিডর দিয়ে হেঁটে যাই, নীলিমার
রেণু সমুদয় গায়ে লাগে এবং আমাকে করে
আলিঙ্গন উদার সপ্তর্ষি। কামিজের খুঁটে লাগে
টান, আর আমার বিবাগী অংশ মর্ত্যে নেমে আসে।

চাঁড়ালের দল কবিতার আর দর্শনের বই
পোড়ায় হুল্লোড় ক’রে, সারা গায়ে মাখে ভস্মরাশি,
শোণিত-তৃষ্ণায় উন্মাদের মতো ছোটে দিগ্ধিদিক।
প্রশান্ত নদীর কাছে, বৃক্ষের নিকট প্রজ্ঞা ভিক্ষা
চাই, পাখি দেখি আর ছিন্ন মস্তক এ রুদ্র কালে
গান বাঁধে আমার ভেতরকার অনঙ্গ বাউল।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 127

Post Topics

Total Posts

2547 Published Posts