Poem

শকুন্তলা নও, পতিগৃহেও যাচ্ছো না, তবু দেখি
আশ্রমের নয়, শহরের বাগানের চারাগাছ
তোমার আঁচল জোরে জড়িয়ে ধরেছে, পাতা নাচ
কখন দিয়েছি জুড়ে প্রতিবাদে; ধরন সাবেকি।

তোমার যাবার আগে বাঁধা দিতে পারছি না, আছি
বিষণ্ন, নিশ্চুপ, তুমি দেখবে না, জানবে না আর
সবান্ধবী চলে যাবে বিমানবন্দরে। অন্ধকার
ঘরে আমি নৈরাশ্যের সঙ্গে কথোপকথনে বাঁচি।

আমার নিকট নেই এমন হরিণ, যার টানে
হবে না তোমার যাওয়া, আমার মনের তপোবন
অতটা মায়াবী নয়, সব ছেড়ে ছুঁড়ে তুমি ফিরে
আসবে এখনই এই শূন্য ঘরে হৃদয়ের গানে
আমাকে দুলিয়ে দিতে ঢেউয়ের নাওয়ের মতো। মন
ভালো নেই, তবুও যাবো না করুণার ভাঙা তীরে।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 148

Post Topics

Total Posts

2547 Published Posts