Poem

একটি টিকিট আমি বহুকাল লুকিয়ে রেখেছি
সযত্নে বুকের কাছে। আশেপাশে সর্বক্ষণ যারা
ঘুরছে তাদের বড় লোভ এই টিকিটের প্রতি।
এক একটি দিন যায়, সে-টিকিট অলক্ষ্যে সবার
কেবলি সোনালি হয়। হোন্ডায় সওয়ার আঁটো যুবা,
বেসামাল ট্রাক ড্রাইভার, বাস কন্ডক্টার আর
সাদা হাসপাতালের দারোয়ান এবং এয়ার
হোস্টেস সবাই চায় সে-টিকিট আমার নিকট।

সেদিনও জ্বরের ঘোরে দেখলাম, একজন কালো
শিশিটার অন্তরালে সুদুরের কুয়াশা জড়ানো।
শরীরে দাঁড়াল এসে, বাড়াল খড়ির মতো হাত
সাত তাড়াতাড়ি তপ্ত আমার বুকের দিকে সেই
টিকিটের লোভে, আমি প্রবল বাধায় তাকে দূরে
সরালাম। আরো কিছুকাল রাখতেই হবে ধরে
এ টিকিট রাখতেই হবে বুকের একান্ত রৌদ্রে,
জ্যোৎস্নায় বানানো পকেটের হু হু জনহীনতায়।

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 136

Post Topics

Total Posts

2547 Published Posts