Poem

তোমার চলে যাবার পর

শামসুর রাহমান

তোমার চলে যাবার পর
থরথর হৃদয়ে রঙ্গন ফুলের গাছে আমি
গচ্ছিত রেখেছি আমার কিছু
অনুভব। রৌদ্রে পুড়বে না, হাওয়ায়
উড়ে যাবে না কিংবা শ্রাবণের বৃষ্টির পেরেকে
হবে না বিদ্ধ। অথচ রঙ্গন আর আমার অনুভূতি
কেমন একাত্ম
তোমার চলে যাবার পর।

একটি গাছের সঙ্গে আমার এই সংযোগ
কী গভীর, কেউ তা জানে না। একটি স্বপ্নের মতো
তাকে লালন করে চলেছি
দিনের পর দিন। যদি কখনো
আবার ফিরে আসো এ শহরে, এই ফ্ল্যাট বাড়িতে
যদি আনো কোনো বিকেলে, কবে
আলগোছে ছুঁয়ে দেখো, তুলে নিও আমার
অনুভবের কয়েকটি গরাগ উঠোনের
রঙ্গনগুচ্ছ থেকে।
কথা দিচ্ছি, আমার হৃদয় টুঁ শব্দটি করবে না!

Author Bio

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা

More

This post views is 127

Post Topics

Total Posts

2547 Published Posts