Poem

পেছনের সব টান যাক চুকে বুকে |

বন্ধ কর হাপু-গান
. সারা পিঠ ঘা করছে
. নিজেরই চাবুকে |

এখন পড়ন্ত বেলা
. ছায়াই শুধু পিছু হাঁটে

শেষ করো খেলা

সামনে যখন সব মাঠে
সগৌরবে
ছুটেছে রণপায়
লাঠি হাতে কি তুমি দৌড়োবে

এখুনি কালের এক ফুঁয়ে
নিবে তো যাবেই, তার আগেই বাপু, হে
স্বয়ং সূর্যের কাছ থেকে
অল্পস্বল্প
. কায়কল্প
. শিখে নেওয়া ভালো—
কী করে জ্বালেন
. কনে-দেখা-আলো
তাঁরই হাত ধ’রে
রাত্রিশেষে জমে উঠবে

এ মাটির কোল আলো-করে
নতুন উত্সব—

কুমারসম্ভব |

Author Bio

সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ,

More

This post views is 169

Post Topics

Total Posts

63 Published Posts