Poem

তিন কাল গিয়ে এক কালে ঠেকা বুড়ো
সব পাতা ঝরে গেলে শীতে
ফুঁ দিয়ে স্মৃতিতে

একা সে আঁটকুড়ো
বসে বসে সারাক্ষণ ফোলায় ফাঁপায়
রঙিন বুদ্বুদ

যেখানে যা পায়
মাটিতে লাগিয়ে মুখ খুঁটে খায় খুদ
পাখিদের মতন হুবহু

এক থেকে
সেও হতে চেয়েছিল বহু
একা তাকে ফেলে রেখে গিয়েছে প্রত্যেকে

দাঁতে আরো জোর কমবে চোখে কমবে জ্যোতি
জিভ আরো বেশি করে চাইতে থাকবে নুন-ঝাল-টক
তখনই ফিরিয়ে নেবে বস্তু তার দেহ থেকে গতি

ভারী মোটা কম্বলের মতন কুয়াশা
ঢেকে দেবে আপাদমস্তক—
তার খুব আশা ||

Author Bio

সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ,

More

This post views is 263

Post Topics

Total Posts

63 Published Posts